Recipe Collection
Veg
Off
Servings
4
Hours
40.00
Ingredients
- ৫০০ গ্রাম মাটন (ছোট টুকরো) এবং ২৫০ গ্রাম মাটন কিমা
- ৫টা মাঝারি সাইজের পেঁয়াজ, কুচো
- ৩টে টমেটো কুচি
- ৩ টেবিল চামচ ঘি/তেল
- ৩-৪টে সবুজ এলাচ (ছোট এলাচ)
- ২টো তেজপাতা
- ২টো কালো এলাচ (বড় এলাচ)
- ২টো শুকনো লাল লঙ্কা
- ২ টেবিল চামচ আদা রসুন বাটা
- ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
- ১ চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ২ চা চামচ ধনে গুঁড়ো
- ১ চায়ের চামচ জিরে গুঁড়ো
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২” দারচিনি
- ২-৩টে লবঙ্গ
- নুন স্বাদ অনুযায়ী
Preparations
- ঊষা ইপিসি ডায়াল মীট সেটিং-এ সেট করে নিন।
- ঘি/তেল দিন। তাতে ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি, শুকনো লাল লঙ্কা ও লবঙ্গ দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না সুগন্ধ বার হয়।
- পেঁযাজ কুচি দিয়ে সোনালী বাদামী রং না হওয়া পর্যন্ত সাঁতলে নিন।
- আদা রসুন বাটা, লাল লঙ্কা, ধনে, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- টমেটো দিন ও টমেটো রান্না হয়ে মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত সাঁতলে নিন
- মাটন (টুকরো ও কিমা দুই-ই) দিন, স্বাদমত নুন দিয়ে ২-৩ মিনিট কষিয়ে নিন।
- মাটনের টুকরো ভালোমত মশলা মাখা না হওয়া পর্যন্ত মেশান।
- ঢাকনা বন্ধ করে লক করে দিন এবং যতক্ষণ না ঊষা ইপিসি-র ডায়াল ফিরে কীপ ওয়ার্ম সেটিং-এ আসবে ততক্ষণ রান্না হতে দেবেন।
- ঊষা ইপিসি বন্ধ করে দিন ও নিজে থেকে প্রেসার কম হতে দিন।
- ঢাকনা খুলে নিন ও ঊষা ইপিসি ডায়াল রাইস সেটিং-এ আনুন। গরম মশলা গুঁড়ো দিয়ে রাইস মোডে ২-৩ মিনিট রাঁধুন এবং তারপর ঊষা ইপিসি বন্ধ করে দিন
- পুদিনা ও ধনে দিয়ে সাজিয়ে দিন। রুটি বা পরোটা সহযোগে গরম পরিবেশন করুন।
Gallery Recipe
Cooking Tip
যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন জানবেন কষানো হয়েছে।
Recipe Products
Recipe Short Description
পাঁঠার মাংস অর্থাৎ মাটনের টুকরো এবং মাটন কিমার পার্ফেক্ট সমাবেশ, এই অতি সুস্বাদু প্রথাগত রেসিপি দিয়ে অসাধারণ লাঞ্চ বা ডিনার তৈরি করা যায়।
Recipe Our Collection
Recipe Name
কিমা গোস্ত
Recipe Difficulty
মাঝারি
Recipe Thumbnail
Other Recipes from Collection
Other Recipes from Tag
নতুন কমেন্ট যুক্ত করুন