Recipe Collection
Veg
Off
Servings
4
Hours
40.00
Ingredients
- ৬টা ডিম
- ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
- ১টা বড় পেঁয়াজ, কুচোনো
- ২টো মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে টুকরো করা
- ১/২ কাপ ধনেপাতা কুচি
- ৩ কোয়া রসুন, মিহি কুচোনো
- ১ ইঞ্চি আদা, মিহি কুচোনো
- ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১/২ চা চামচ গোলমরিচ
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২ কাপ প্রসেসড চীজ, কুরোনো
- স্বাদমত নুন।
Preparations
- একটা সসপ্যানে, অলিভ অয়েলে পেঁয়াজ হাল্কা বাদামী না হওয়া পর্যন্ত সাঁতলে নিন।
- ঐ সাঁতলানো পেঁয়াজে রসুন, আদা, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ ও হলুদ গুঁড়ো দিয়ে ঠাণ্ডা করার জন্য সরিয়ে রাখুন।
- এই মিশ্রণে আলুর টুকরো ও কুরোনো চীজ দিন।
- ৬টা ডিম ফেটিয়ে নিয়ে ঠাণ্ডা হয়ে যাওয়া মিশ্রণে ঢেলে দিন।
- স্বাদ অনুসারে নুন দিন।
- একটা বেকিং টিনে সামান্য ময়দা ছড়িয়ে তাতে ঐ মিশ্রণ ঢালুন।
- ঐ টিন হ্যালোজেন ওভেনে রেখে দিন এবং ২০ মিনিটের জন্য তাপমান ১৭০˚সে করে নিন।
- হয়ে গেলে, ওভেন থেকে বার করে ঠাণ্ডা হতে দিন।
- ফ্রিতাতার চারিধার দিয়ে ছুরি চালিয়ে সেটা আলগা করে নিন ও টিনটা একটা প্লেটের উপর উল্টে নিন। তাজা পরিবেশন করুন!
Gallery Recipe
Cooking Tip
মিশ্রণ ঢালার আগে বেকিং টিনে ময়দা ছড়িয়ে নেবেন।
Recipe Short Description
শুধু ডিম দিয়ে সৃজনশীল হওয়া নয়, আমরা বলি সম্পূর্ণ রেসিপি সৃজনশীল করে তুলুন, ইতালিয়ান ক্লাসিক-কে ভারতীয় জনপ্রিয় খাবার করে তুলুন।
Recipe Our Collection
Recipe Name
ফ্রিতাতা ইন্ডিয়ানাইজড
Recipe Difficulty
মধ্যম
Recipe Thumbnail
Other Recipes from Collection
Other Recipes from Tag
নতুন কমেন্ট যুক্ত করুন