Recipe Collection
Veg
Off
Servings
6
Hours
60.00
Ingredients
- ২ কাপ বাসমতি চাল
- ৬০০ গ্রাম মাটন
- ৪ টেবিল চামচ ঘি বা তেল
- ২টো মাঝারি পেঁয়াজ, পাতলা ফালি করা
- ২টো কাঁচা লঙ্কা, মিহি কুচোনো
- ২ টেবিল চামচ আদা রসুন বাটা
- ২ টেবিল চামচ তাজা ধনেপাতা, কুচোনো
- ২ টেবিল চামচ পুদিনা পাতা, কুচোনো
- ১ চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ১ চা চামচ ধনে গুঁড়ো
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ১ ১/২ চা চামচ গরম মশলা
- নুন স্বাদ অনুযায়ী
- মসলিনের মশলার পুটলি
- ২টো তেজপাতা
- ৪টে লবঙ্গ
- ৬-৮টা গোলমরিচ
- ১" দারচিনি
- ২টো এলাচ (বড় এলাচ)
- ৬টা সবুজ এলাচ (ছোট এলাচ)
- ১ টেবিল চামচ মৌরি
- ২ টেবিল চামচ ধনে
- ১ টেবিল চামচ জিরে
Preparations
- ১০-১৫ মিনিট চাল ভিজিয়ে রাখুন
- ইপিসি-তে ঘি গরম করুন।
- তাতে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ দিন এবং ঐ পেঁয়াজ প্রায় স্বচ্ছ না হওয়া পর্যন্ত সাঁতলে নিন।
- টমেটো কুচি দিয়ে নরম না হওয়া পর্যন্ত রাঁধতে থাকুন।
- তাজা পুদিনা ও ধনেপাতা দিন।
- কুকারে মাটন দিন এবং যতক্ষণ না মাংস কষানো হচ্ছে ততক্ষণ রান্না করুন।
- তাতে মসলিন কাপড়ের মশলার পুটলি এবং ৩ ১/২ কাপ জল ঢেলে দিন।
- ইপিসি নব মীট-এ ঘুরিয়ে দিন এবং যতক্ষণ না নব কীপ ওয়ার্ম সেটিং-এ পৌঁছাবে ততক্ষণ প্রেসারে রান্না হতে দিন।
- ইপিসি বন্ধ করে দিন ও নিজে থেকে প্রেসার বার হয়ে যেতে দিন।
- ঢাকনা খুলে, মশলার ব্যাগ বার করে সরিয়ে রাখুন।
- ভিজিয়ে রাখা চাল প্রেসার কুকারে ঢেলে দিন।
- কুকার বন্ধ করে ইপিসি নব রাইস সেটিং-এ ঘুরিয়ে দিন।
- যতক্ষণ না নব ঘুরে কীপ ওয়ার্মে পৌঁছাবে ততক্ষণ অপেক্ষা করুন।
- প্রেসার বার হয়ে যেতে দিন এবং গরম পরিবেশন করুন।
Gallery Recipe
Cooking Tip
মাটনের টুকরো সমান সাইজে কাটবেন যাতে সহজে ম্যারিনেট করা যায় ও সমানভাবে সিদ্ধ হয়।
Recipe Products
Recipe Short Description
ভোপালের রান্না সেখানকার অনবদ্য ফ্লেভার এবং মশলার অসাধারণ মিশ্রণের জন্য সুপরিচিত, আপনি যদি অসাধারণ কিছু চান তাহলে এই সুস্বাদু খাবার তৈরি করে দেখুন।
Recipe Our Collection
Recipe Name
ভূপালি মাটন পোলাও
Recipe Difficulty
মধ্যম
Recipe Thumbnail
Other Recipes from Collection
Other Recipes from Tag
নতুন কমেন্ট যুক্ত করুন