Recipe Collection
Veg
On
Servings
4
Hours
35.00
Ingredients
- ৬ টেবিল চামচ তেল
- ৪-৫টা লবঙ্গ
- ১ টুকরো দারচিনি
- ১ চা চামচ আদা
- ১ চায়ের চামচ রসুন
- ৩টে শুকনো লাল লঙ্কা
- ১/২ চায়ের চামচ হলুদ গুঁড়ো
- ১/২ কাপ পেঁয়াজ
- ২ কাপ ছোট আলু
- ১ চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- নুন স্বাদ অনুযায়ী
- ১ চায়ের চামচ গোটা জিরে
- ১টি কাঁচা লঙ্কা
- ৩/৪ কাপ টমেটো বাটা
- ১/৪ চায়ের চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ আদা গুঁড়ো
- ১ চায়ের চামচ গরম মসলা
- ১ টেবিল চামচ মৌরি গুঁড়ো
- ১ চায়ের চামচ ধনে গুঁড়ো
- ১ চা চামচ কসুরি মেথি
- ১/২ চা চামচ মাওয়ানা সুপার ফাইন সুগার
- ১/২ কাপ দই
- ধনে পাতা
Preparations
- পাত্রে তেল গরম করুন। লবঙ্গ, দারচিনি, আদা, রসুন, শুকনো লাল লঙ্কা মিশিয়ে সাঁতলে নিন। হলুদ গুঁড়ো, পেঁয়াজ দিয়ে কষিয়ে নিন।
- সমস্ত উপকরণ মিক্সার জারে ঢেলে বেটে নিয়ে আলাদা করে রাখুন।
- একটা পাত্রে ছোট আলু নিন। তাতে লাল লক্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- এবার পাত্রে তেল গরম করুন। তাতে ম্যারিনেট করা আলু ছেড়ে ভেজে নিন। আরেকটা পাত্রে তেল গরম করুন। তাতে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো পিউরি মিশিয়ে
- ভালো করে রান্না করুন। হলুদ গুঁড়ো, আদা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, মাওয়ানা সুপার ফাইন সুগার, নুন দিয়ে মিশিয়ে নিন। ঝোলে শুকনো মশলা বাটা দিয়ে সব এক সঙ্গে মিশিয়ে নিন।
- দই ও ভাজা আলু দিয়ে এমনভাবে মিশিয়ে নিন যাতে আলু ঝোলে মাখা হয়। দই ও ধনেপাতা দিয়ে সাজান।
Recipe Products
Recipe Short Description
কাশ্মীর প্রদেশের এই আলুর ভারতীয় পদটি নিরামিষাশীদের প্রিয় রান্না।
Recipe Our Collection
Recipe Name
কাশ্মীরি দম আলু
Recipe Difficulty
সহজ
Recipe Thumbnail
Video
4DVQFHll8Yo
Other Recipes from Collection
Other Recipes from Tag
Recipe Reviews
ushacook.com ushacook.com
ushacook.com
ushacook.com
নতুন কমেন্ট যুক্ত করুন