Recipe Collection
Veg
Off
Servings
4
Hours
60.00
Ingredients
- ৩টে কাশ্মিরী লাল লঙ্কা
- ১/২ চা চামচ গোলমরিচ
- ১টা স্টার অ্যানিস (চক্রফুল)
- ৩টে ছোট এলাচ
- ১টা কালো এলাচ
- ১/২ চা চামচ জিরে
- ৩টে লবঙ্গ
- ১ টেবিল চামচ ধনে
- ১/২ ইঞ্চি দারচিনির টুকরো
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ কসুরি মেথি
- ৬টা লাল লঙ্কা (বা স্বাদমত)
- ৩টে কাঁচা লঙ্কা
- ১/৪ কাপ তাজা ধনেপাতা কুচি
- ১/৪ তাজা ডিল, কুচি (সোয়া/শেপু)
- ৫ টেবিল চামচ করে ছোলার ডাল, অড়হর ডাল, মুসুরি ডাল, মুগ ডাল (২ ঘন্টা ভিজিয়ে রাখা)
- ৩টে টমেটো কুচি
- ১/২ কাপ পেঁয়াজ কুচোনো
- ২টো তেজপাতা
- ১ টেবিল চামচ আদা বাটা
- ১ চা চামচ রসুন বাটা
- ৪০০ গ্রাম হাড়সহ মাটন (ছোট টুকরো করা)
- ১/৪ তেঁতুলের কাই
- ১ চা চামচ গুড়
- ২ টেবিল চামচ ঘি
- নুন স্বাদ অনুযায়ী
Preparations
- মাঝারি আঁচে পাত্র গরম করুন। গরম হওয়ার পর, তাতে লাল লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, স্টার অ্যানিস, ছোট এলাচ, কালো এলাচ, লবঙ্গ, জিরে দারচিনি দিয়ে শুকনো খোলায় ভেজে আলাদা করে রাখুন।
- শুকনো খোলায় ভাজা মশলা ঊষা স্পাইস গ্রাইন্ডারে রেখে মসৃণ গুঁড়ো করে আলাদা করে রাখুন।
- ঐ একই পাত্রে ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করুন। ধনে ও কাশ্মিরী লাল লঙ্কা দিন।
- তাতে শুকনো ভাজা কাশ্মিরী লাল লঙ্কা, ধনে, কাঁচা লঙ্কা, তাজা ধনেপাতা এলং তাজা ডিল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিন (প্রয়োজন হলে দু এক টেবিল চামচ জল দিতে পারেন।)
- পাত্রে ১ টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি তাপমানে গরম করুন। পেঁয়াজ দিয়ে প্রায় স্বচ্ছ না হওয়া পর্যন্ত ভাজুন। আদা রসুন বাটা দিন ও পেঁয়াজ সোনালী বাদামী না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
- টমেটো ও ভেজা মশলা দিন। মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত কষতে থাকুন।
- মাটন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যতক্ষণ না মাটনের রং বদলায় ততক্ষণ কষতে থাকুন।
- ৩ কাপ জল ও সব রকম ডাল, হলুদ, নুন দিয়ে একবার ফুটে উঠতে দিন। পাত্রে ঢাকনা দিয়ে আঁচ কম করে দিন।
- মাটন নরম না হওয়া পর্যন্ত রান্না করুন, নিয়মিত নাড়িয়ে দেবেন।
- তেঁতুলের কাই ও গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- ১ টেবিল চামচ শুকনো গরম মশলা ও কসুরি মেথি দিন। সব স্বাদগন্ধ ভালো করে মিলেমিশে না যাওয়া পর্যন্ত রাঁধতে থাকুন।
- আদা কুচি ও তাজা ধনেপাতা দিয়ে সাজিয়ে ঢেঁকি ছাঁটা চালের ভাত সহ পরিবেশন করুন
Gallery Recipe
Cooking Tip
মশলা শুকনো খোলায় ভাজা হলে ঐসব মশলার সহজাত তেল নিঃসৃত হয়ে অসাধারণ সুগন্ধ ছড়ায়
Recipe Products
Recipe Short Description
একটা অদ্ভূত পারসী ডিশ খেতে চান? ধনশাক রেঁধে দেখুন, আপনার জিভে জল আনার পার্ফেক্ট ডিশ।
Recipe Our Collection
Recipe Name
ধনসাক
Recipe Difficulty
মাঝারি
Recipe Thumbnail
Other Recipes from Collection
Other Recipes from Tag
Recipe Reviews
ushacook.com ushacook.com
ushacook.com
ushacook.com
নতুন কমেন্ট যুক্ত করুন